Return And Refund Policy

রিফান্ড নীতি

  • অর্ডার সফলভাবে সম্পন্ন এবং সংশ্লিষ্ট পণ্য বা সেবা সঠিকভাবে ডেলিভারি হয়ে গেলে সাধারণত সেই অর্ডারের জন্য Refund প্রযোজ্য হবে না।

  • আমাদের সিস্টেম বা সার্ভিসজনিত সমস্যার কারণে কোনো অর্ডার সম্পন্ন করা সম্ভব না হলে, প্রযোজ্য ক্ষেত্রে অর্ডারের অর্থ DADA TOPUP Wallet-এ Refund করা হতে পারে।

  • গ্রাহকের ভুল Player ID, UID, Server, Zone ID বা অন্যান্য ভুল তথ্য প্রদানের কারণে পণ্য ভুল অ্যাকাউন্টে ডেলিভারি হলে Refund প্রযোজ্য হবে না।

ওয়ালেট নীতি

  • DADA TOPUP Wallet-এ সফলভাবে Balance যোগ হওয়ার পর সেই Balance ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে পণ্য ও সেবা ক্রয় করা যাবে।

  • Wallet-এ যোগ করা Balance সাধারণত সরাসরি Cash হিসেবে Withdraw করা যাবে না। তবে আমাদের সিস্টেমের কোনো সমস্যার কারণে ভুলবশত অতিরিক্ত অর্থ যোগ হওয়া বা অন্য কোনো বিশেষ পরিস্থিতিতে কর্তৃপক্ষ বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

অর্ডার বাতিল (Cancelled Order)

  • কোনো অর্ডার Cancel হলে বাতিল হওয়ার কারণ সাধারণত Order History-তে উল্লেখ করা থাকবে। অনুগ্রহ করে Cancel হওয়ার কারণ যাচাই করে প্রয়োজন হলে সঠিক তথ্য দিয়ে পুনরায় অর্ডার করুন।

  • Cancel হওয়া অর্ডারের অর্থ প্রযোজ্য ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে আপনার DADA TOPUP Wallet-এ ফেরত দেওয়া হতে পারে।

ডিজিটাল প্রোডাক্ট নীতি

  • Digital Product, Gift Card, Voucher বা Redeem Code ডেলিভারি হওয়ার পর সেটি গ্রাহকের দায়িত্বে সংরক্ষণ ও ব্যবহার করতে হবে।

  • কোনো Code সফলভাবে ডেলিভারি হওয়ার পর গ্রাহকের অসাবধানতার কারণে Code হারিয়ে গেলে, অন্য কারও সাথে শেয়ার করলে অথবা অন্য কেউ Code ব্যবহার করে ফেললে DADA TOPUP দায়ী থাকবে না।

  • কোনো Digital Code নিয়ে সমস্যা হলে প্রয়োজনীয় প্রমাণসহ দ্রুত আমাদের Customer Support-এ যোগাযোগ করতে হবে।

নিষিদ্ধ কার্যক্রম

  • আমাদের ওয়েবসাইট ব্যবহার করে কোনো ধরনের Fraud, প্রতারণা, অবৈধ Payment, System Abuse অথবা ক্ষতিকর কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ।

  • সন্দেহজনক বা প্রতারণামূলক কার্যক্রম শনাক্ত হলে DADA TOPUP প্রয়োজন অনুযায়ী Order Hold/Cancel, Account Suspend অথবা স্থায়ীভাবে Account বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।

বিক্রয় পরবর্তী সেবা

  • কোনো প্রোডাক্ট বা অর্ডার সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আমাদের Customer Support প্রয়োজনীয় তথ্য যাচাই করে যথাসম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবে।

  • সমস্যা যাচাইয়ের জন্য প্রয়োজনে Order ID, Player ID/UID, Payment Information, Screenshot অথবা অন্যান্য প্রয়োজনীয় তথ্য চাওয়া হতে পারে।

  • গ্রাহককে সমস্যার সঠিক তথ্য ও প্রয়োজনীয় প্রমাণ প্রদান করতে হবে, যাতে দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হয়।

শর্তাবলি পরিবর্তন

  • DADA TOPUP প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এই Return And Refund Policy-এর কোনো অংশ পরিবর্তন, সংশোধন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে।

  • আপডেট করা শর্তাবলি ওয়েবসাইটে প্রকাশের পর থেকে কার্যকর বলে গণ্য হবে। তাই নিয়মিত আমাদের Terms of Service পর্যালোচনা করার অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ

  • আমাদের Terms of Service, Order অথবা কোনো Product/Service সম্পর্কে প্রশ্ন থাকলে DADA TOPUP Customer Support-এর সাথে যোগাযোগ করুন।

  • DADA TOPUP ব্যবহার করার মাধ্যমে আপনি উপরোক্ত সকল শর্তাবলি পড়েছেন, বুঝেছেন এবং মেনে নিয়েছেন বলে গণ্য হবে।